পিয়ালি দাসের লেখা


স্বপ্নের ভালোবাসা

পিয়ালি দাস 



আমি তো তোমার চিরকালের অপচ্ছন্দের প্রাপ্তি,তাই সাহস  হয় না  সামনা সামনি  চোখ তুলে  দু- চোখ ভরে তোমায় দেখার, লোকচক্ষুর আড়ালে যেখানে শুধুই বিচরণ করবার অধিকার আমার ,সেই স্বপ্নে, সেখানে তুমি শুধুই আমার,সেখানে তোমার ভালোবাসা পাওয়ার একমাত্র দাবিদার আমি,শুধু কি তাই কতদিন কতবার তোমাকে স্পর্শ করেছি সেই মায়াবী ক্ষণে,রঙিন মায়াজালে  চোখে চোখ রেখে  হয়েছি বিভোর, দুর্বার আলিঙ্গনে পেয়েছি উষ্ণতা,স্পর্শ করেছি ঠোঁটের কোনের দুষ্ট হাসি,আঁচল দিয়ে করেছি বরন, উজাড় করে দিয়েছি মনের ভালোবাসা,হয়েছি স্বপ্নের রানী,কিন্তু তা তো ক্ষনিকের,বাস্তবে অস্তিত্বহীন সেই ভালোবাসার সুখ,স্বপ্নের গহন জালে শৃঙ্খল বদ্ধ হয়ে মরে গেছে সেই ভালোবাসা,চোখের জল নিভিয়ে দিয়েছে তার উষ্ণতা,আর ঘোর বাস্তব দিয়েছে শুধুই অবজ্ঞা ও সীমাহীন অবহেলা।
তোমাকে হারিয়ে
চোখেতে হারিয়েছি তোমাকে, সে কথা সত্য-
তোমাকে হারিয়ে হারিয়েছি আরো অনেক কিছু-
হারিয়েছি সেই ভোরের শিশিরে ভেজা ফুলের গন্ধের মাদকতা-
হারিয়েছি মাদলের সনে মেঠো সুরের মিলনের উন্মাদনা-
হারিয়েছি সেই গাছের ডালে বসা কোকিলের কুহু কুহু রব-
হারিয়েছি অপলক দৃষ্টিতে তোমার দিকে চেয়ে থাকা-
শুধু কি তাই,হারিয়েছি হঠাত্ করে চোখের মিলনে ভয় পেয়ে চোখ নামিয়ে নেওয়া।
হারিয়েছি পাশাপাশি বসে পুরানো স্মৃতি রোমন্থন করা, প্রাকৃতিক দৃশ্য অনুভব করা।
হ্যাঁ হ্যাঁ বলবে পাগল আমি জানি,
সত্যি পাগল হয়েছি তোমার রূপের কাছে,
তোমার মায়াবি দু-নয়নের দৃষ্টি আমার সযত্নে গড়ে তোলা মনের মনিকোঠায় প্রেমের সঞ্চার করেছে,ডুবিয়েছে প্রেমের সাগরে ,করেছে প্রেমের নেশায় উন্মাদ।
প্রেমহীন মানুষকে তোমার ছোয়ায় করেছো প্রেমময়,
কঠোর বাস্তব থেকে তাকে তুলে এনেছো মায়াবী রূপকথার দেশে- সেখানে সব আছে - আছে সেই গাছ,আছে ফুলের গন্ধ,আছে কোকিলের কুহু কুহু রব, শুধু নেই তুমি,নেই তোমার ভালোবাসা,নেই সেই ভালোলাগার অনুভূতি, নেই সেই মাদকতা, সব কিছু থেকে ও শূণ্যতা চারধারে তোমাকে হারিয়ে।




Comments

Popular posts from this blog

পারমিতা রাহা হালদারের লেখা

বীরেন্দ্র নাথ মহাপাত্রের ধারাবাহিক উপন্যাস