দুর্গা শংকর দাসের কবিতা
এই নিয়ে খুশি থেকো
দুর্গা শংকর দাস
একটি শিরো ধারা নেমে আসছে
বৃষ্টির ফোঁটা মেঘ থেকে ঝরে পড়ছে টপাটপ
একটি একটি ফুল সংগ্রহে ব্যস্ত আমি
আর ফুলের মালা গেঁথে ঝুলিয়ে নিয়েছি শরীরে
উপকরণ তৈরি আছে সর্বত্রই
যদি তুমি ঝরে যাও হলদে পাতা হয়ে
উল্টে পাল্টে খোঁজো পুরানো দলিল দস্তাবেজ
একা একা ,
এই যে আমার মসৃণ পালক গড়িয়ে আসছে
রুপোলি আভা
তুমি পেয়েছ তার প্রভা মেখেছ সারা গায়ে
এই পাওয়া কি কম !
তুমি এই নিয়ে থেকো ,
ঝড় উঠেছে শাসকের পক্ষে কিংবা বিপক্ষে
এই তো জেগে রয়েছে অনেকেই ।

Comments
Post a Comment