জয়ীতা চ্যাটার্জীর কবিতা
নিয়ন্ত্রণ:
জয়ীতা চ্যাটার্জী
দুপুরের ও আলাদা একটা গন্ধ থাকে,
যেমন পুরনো ব ইয়ের পাতায়।
বাসন উলির বাসন পত্রের আওয়াজ
আর আমার দোমড়ানো মন কবিতা লেখে খাতায়।
আমিও লিখি যেমন প্রতি দিনের গতি বিধি,
বারংবার লুকিয়ে রাখি নিজেকে নিজের ছদ্মবেশে,
আবার দাঁড়িয়ে থাকে আমার দুটি চোখ,
কখনো মেঝেতে, বা কখনো বিছানার শেষে।
তোমরা বলো এ আমার পাগলামি ছাড়া কিছু নয়,
সমুদ্রের হাওয়া আর হাতপাখা কখনো কি একরকম হয়?
সন্ধ্যে হলেই আমি দেখি
ঝাঁক ঝাঁক পাখিদের বাড়ি ফেরা,
আমার ও বাড়িতে মায়েরা টিভি সিরিয়ালে ঘেরা।
ঘুরতে ঘুরতে সারা জীবন নিঃশ্বাসের কেনা বেচা,
বুকের ভেতর ঘুমিয়ে থাকে ভাঙা ভাঙা প্রেমের একটু আধটু নেশা।।

Comments
Post a Comment