মনি রায় ঘোষের কবিতা
আমার ছোটবেলা
মনি রায় ঘোষ
"যদি আবার ফিরে পেতাম,
আমার ছেলেবেলা
যদি ফিরে পেতাম আমার ছোট্ট বেলার সাথী।
এক ছুট্টে চলে যেতাম,
যেখান টাতে হত চড়ুইভাতি।
আপন মনে আম কুড়োতাম
ছুটে যেতাম পদ্ম দীঘির পারে।
আমার ছোট বেলার খেলার সাথী
তোকে বড্ড মনে পড়ে।
মনে কি আছে তোর সেসব দিনের কথা?
আরেকটি বার সব ভুলে চল
হারিয়ে যাই সেথা।
সেই শিশির ভেজা ভোর
সেই মাঠ ঘাট প্রান্তর।
সত্যি করে বলতো বন্ধু
মনে কি আছে তোর?
বিকেল হলেই উন্মাদনা
খেলতে যাওয়ার তারা
একটু দেরি হলেই মোরা
হতাম দিশেহারা।
সকাল বেলা ফুল তুলতে
যেতাম পাশের বাড়ি।
বাড়ির লোক জেগে গেলে
নালিশ পরতো ভারী।
কত স্মৃতি কত কথা
ভরে আছে স্মৃতির পাতা।
দিন গুলো মোর আজো রঙিন
অন্তরেতে গাঁথা।

Comments
Post a Comment