কবিশ্রী বিপ্লব গোস্বামীর কবিতা



চির বিরহী
কবিশ্রী বিপ্লব গোস্বামী


আমি চির বিরহী
তুমি আমার চির বিরহিনী সতী।
কভু মনে জাগে নাই কাম
কভু জাগে নাই রতি !
যুগে যুগে না পাওয়ার
তৃষ্ণা জাগায়িয়া,
যুগে যুগে জন্মিয়াছি মোরা।
করিয়াছ প্রেমি আমার
তোমায় করিয়াছি প্রিয়া।
যেদিন আদি সৃষ্টি হয়িলো বিরহ
বিধাতা দানিলা তব বুকে মোম বুকে
বেদনার দাহ্ !
জন্মিয়াছি তরু হয়ে
তুমি হলে পাতা।
ঝরে গেলে অকালেতে
না মিটিতে আশা তৃষা
না ফুরাতে কথা !
তারপর দাপর যুগ
অন্তরেতে মহা রোগ।
আমি কালা তুমি রাধা
মিলনেতে শত বাধা !


Comments

Popular posts from this blog

পিয়ালি দাসের লেখা

পারমিতা রাহা হালদারের লেখা

বীরেন্দ্র নাথ মহাপাত্রের ধারাবাহিক উপন্যাস