মুহাম্মদ সেলিম রেজার কবিতা

স্বপ্ন ও আশা


মুহাম্মদ সেলিম রেজা
----        ----        ----
কিছু স্বপ্ন কিছু আশা
ছোট ছোট ভালোবাসা,
মিলেমিশে এই জীবন।
দু-দিনের খেলাঘরে
নিয়ে চলো সবায়েরে,
শত্রু-মিত্র হোক আপন।

হও যদি কর্মবীর
লক্ষ্যে থেকে সুস্থীর,
আকাশ ছোঁবে সুনিশ্চিত।
হোক যত সমালোচনা
ভালোমন্দ কান দেবে না,
হও আগুয়ান ভুলে অতীত।

সৎচিন্তা  সৎকর্ম
জেনে রাখো পরমধর্ম,
অসতের মুখে আগুন।
বিদ্বেষ বিষ নাশ
দীনজনে ভালোবাস,
বিদায় হোক ঘৃণার ফাগুণ।


            -----


Comments

Popular posts from this blog

পিয়ালি দাসের লেখা

পারমিতা রাহা হালদারের লেখা

বীরেন্দ্র নাথ মহাপাত্রের ধারাবাহিক উপন্যাস