পিয়ালি দাসের লেখা
স্বপ্নের ভালোবাসা পিয়ালি দাস আমি তো তোমার চিরকালের অপচ্ছন্দের প্রাপ্তি,তাই সাহস হয় না সামনা সামনি চোখ তুলে দু- চোখ ভরে তোমায় দেখার, লোকচক্ষুর আড়ালে যেখানে শুধুই বিচরণ করবার অধিকার আমার ,সেই স্বপ্নে, সেখানে তুমি শুধুই আমার,সেখানে তোমার ভালোবাসা পাওয়ার একমাত্র দাবিদার আমি,শুধু কি তাই কতদিন কতবার তোমাকে স্পর্শ করেছি সেই মায়াবী ক্ষণে,রঙিন মায়াজালে চোখে চোখ রেখে হয়েছি বিভোর, দুর্বার আলিঙ্গনে পেয়েছি উষ্ণতা,স্পর্শ করেছি ঠোঁটের কোনের দুষ্ট হাসি,আঁচল দিয়ে করেছি বরন, উজাড় করে দিয়েছি মনের ভালোবাসা,হয়েছি স্বপ্নের রানী,কিন্তু তা তো ক্ষনিকের,বাস্তবে অস্তিত্বহীন সেই ভালোবাসার সুখ,স্বপ্নের গহন জালে শৃঙ্খল বদ্ধ হয়ে মরে গেছে সেই ভালোবাসা,চোখের জল নিভিয়ে দিয়েছে তার উষ্ণতা,আর ঘোর বাস্তব দিয়েছে শুধুই অবজ্ঞা ও সীমাহীন অবহেলা। তোমাকে হারিয়ে চোখেতে হারিয়েছি তোমাকে, সে কথা সত্য- তোমাকে হারিয়ে হারিয়েছি আরো অনেক কিছু- হারিয়েছি সেই ভোরের শিশিরে ভেজা ফুলের গন্ধের মাদকতা- হারিয়েছি মাদলের সনে মেঠো সুরের মিলনের উন্মাদনা- হারিয়েছি সেই গাছের ডালে বসা কোকি...

Comments
Post a Comment