খোদেজা মাহবুব আরার কবিতা
"ভালো থাকতে চাই "
খোদেজা মাহবুব আরা
ঘাস মোড়ানো নিস্তব্ধতা
আড়াল করে রেখেছে অস্তিত্ব
সেতো ফিরে আসেনি
স্বপ্নের ঘোরে অনুভব ছুঁয়ে
গেথে রাখে সুতীব্র কষ্টের কাঁটা
মৃওিকা খুঁড়ে কিছু পাব কিনা জানিনা
দুঃখ বাদী বটবৃক্ষের পরিধি আকাশ পাতাল
রাশি রাশি নিসংগতার অসহায় চিত্রাবলী
হৃদয়ের ভাংগন নোনাজলের স্রোতে
পুরোনো স্মৃতির পাতা ঝড়ো বাতাসে
বারবার ফিরে আসে যন্ত্রণার কাঁটায়
একটু স্বস্তি চাই অসীম দুঃখ বলয়ে
একটু ভালো থাকতে চাই
ঝড় ঝঞ্জার পৃথিবীতে।

Comments
Post a Comment