অভিজিৎ দাসকর্মকারের কবিতা



প্রতিসৃত
অভিজিৎ দাসকর্মকার
আবাসভূমি থেকে গড়িয়ে পড়ছে শিবরঞ্জনীর ধ্যানমগ্নতা__

আমি বোধহয় আরও প্রতিসৃত হবো!
ক্যালেন্ডারের পাতাবিন্যাসে ঢল-জল জানুয়ারি হয়ে
বইছে |

দৃশ্যে যে ঠিকানা টাঙানো আছে, অবচেতন হয়ে পড়েছে রাতল্যাম্পের মগ্নতায় |
রাতের দখল ছেড়ে ঘ্রাণপুরুষটি গভীরতার ঘোরাটোপে কিশোর-কিশোরী খেলছে__

এখনও রোজ ভোরে রাতের সমঝোতারাও চায়ের টেবিলে বসে | সুপ্রভাতটিও আজকাল বিনিময়পন্থি |

সমাদৃত হবার পর ডানহাতটি উদ্ধার করতে চাইলো নারীর উর্বরতা ---

উফ্, কি বিষাক্ত ফেনা ফেনা জীবন-স্তর | যাকে আন্দাজ করেছিলাম, ছায়া-অক্ষর বলে;
তারই রজঃশ্রাবণে স্নান সেরে উঠলো আশ্বিন-শস্য___




Comments

Popular posts from this blog

পিয়ালি দাসের লেখা

পারমিতা রাহা হালদারের লেখা

বীরেন্দ্র নাথ মহাপাত্রের ধারাবাহিক উপন্যাস