রাখী সরদারের কবিতা



হে সমাপ্তি

 রাখী সরদার

ভিতর দরিদ্র হলে
তারপর থাকেনা কিছু আর

প্রিয়তম বন্ধু চোখ ছোঁয়া ব্যবধানে
বকুল গাছটিও তাই ... ফুল ফোটানোয় নিরুত্তর

আমি কী এত‌ই তুচ্ছ!

তবে অসামান্য বিসর্জনে আমাকে
ফুরিয়ে দাও...মাটির নিভৃতে নিঃস্ব হ‌ই
একা হ‌ই একার ভিতর।




Comments

Popular posts from this blog

পিয়ালি দাসের লেখা

পারমিতা রাহা হালদারের লেখা

বীরেন্দ্র নাথ মহাপাত্রের ধারাবাহিক উপন্যাস